শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লায় অসহায় দুই শিশুর পা‌শে দাঁড়াল পু‌লিশ সুপার

ম‌হিউ‌দ্দিন সুজন:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮০০ বার পঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের লোকমান হোসেন তার স্ত্রী ও শাশুড়িকে নির্মমভাবে কু‌পি‌য়ে হত্যা করে। পু‌লিশ ঘটনার পরপরই ঘাতক লোকমান‌কে গ্রেফকার ক‌রে। বর্তমানে সে কুমিল্লা কারাগারে। ঘাতক লোকমান ও তার স্ত্রীর রেখে যাওয়া শিশু ৫ বছরে‌র রি‌মি ও ৯ মা‌সের শিশু আরাফাত । মা-বাবাকে হারিয়ে শিশু দুটি পিতামাতাহী হয়ে পড়ে। বর্তমানে চাচি আকলিমা আক্তারের হেফাজতে র‌য়ে‌ছে দুই শিশু।

এমন প‌রি‌স্থি‌তে এ দুই শিশুর পাশে দাঁড়াল কুমিল্লা জেলা পুলিশ। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক পিপিএম শিশু দুটির জন্য নতুন জামা, জুতা, খেলনা, গুঁড়োদুধ, বিস্কুট, চাল, ডাল, তেল, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে শিশুটির বাড়িতে হাজির হয়।

এ ‌বিষ‌‌য়ে সদর সার্কেল মো. সোহান সরকার বলেন, কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)এর নির্দেশক্রমে জেলা পুলিশের পক্ষ হতে অসহায় শিশু দুটির জন্য উপহারসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে এসেছি আগামী দিনগুলোতে শিশু দুটির পাশে থাকবে কুমিল্লা জেলা পুলিশ।শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় সব বিষয়ে পুলিশ তাদের সার্বিক সহযোগিতা করার কথা ব‌লেন।

পু‌লি‌শের মান‌বিকতা দে‌খে সাধারন মানু‌ষের মু‌খে মু‌খে শুনা যা‌চ্ছে প্রশংসা । এ সময়  উপস্থিত ছিলেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল বারি নয়ন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মুন্সি, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় কু‌মিল্লা বু‌ড়িচং‌য়ে পারিবারিক কলহর জের ধরে লোকমান হোসেন তার স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নির্মমভা‌বে হত্যা করে।খু‌নের অপরা‌ধে লোকমান এখন কারাঘা‌রে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com