শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শাহজালাল বিমানবন্দ‌রে দেড় কো‌টি টাকার সোনাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৫ বার পঠিত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি সোনাসহ মো. সুমন মিয়া ও তৌহিদুল ইসলাম নামে দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে জেদ্দা থেকে ছেড়ে আসা এসবি ৩৫৮৪ বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে দুইজনকে সন্দেহ হলে আগমনী টার্মিনালের বহিরাঙ্গন থেকে মো. সুমন মিয়া, তৌহিদুল ইসলামকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরে তাদের কাছ থেকে আড়াই কেজি সোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আড়াই কেজি সোনার বাজার মূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই জানায়, তারা দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে সম্পৃক্ত। অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশ থেকে সোনার বার আনা অপরাধ। জব্দকৃত সোনার বার কাস্টমস কর্তৃপক্ষের গুদামে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর থানায় মামলা করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com