বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রায় ঘোষণার সময় আদালতে এসে নিজেকে যুদ্ধাপরাধ মামলার আসামি দাবি করলেন বৃদ্ধ ফয়জুল্লাহ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৬০ বার পঠিত

ময়মনসিংহের ৯ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার আগে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ আদালতের গেইটে হাজির এক আসামি। তিনি নিজেকে যুদ্ধাপরাধ মামলার আসামি ফয়জুল্লাহ বলে দাবি করেন।

তাকে নিয়ে কি করা হবে এ নিয়ে যখন ধোঁয়াশা চলছে এরমধ্যেই নয় আসামির রায় ঘোষণা করলেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে আব্দুর রাজ্জাক, ফয়জুল্লাহ ও কালামকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। খালাস দেয়া হয় আব্দুল লতিফ নামে এক আসামিকে। বাকিদের দেয়া হয়েছে ২০ বছরের জেল। পরে তাদের সাজার পরোয়ানা পাঠানো হয় কারাগারে। রায় ঘোষণার পরে পলাতক আসামির হাজির হওয়া বিষয়ে জানতে চাইলে প্রসিকিউশন জানায়, এ বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই।

তবে আসামি আত্মসমর্পণ করতে চাইলে, আসামি নিজে অথবা তার আইনজীবী আত্মসমর্পণের আবেদন দিতে হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম।
ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানায়, নিজেকে পলাতক দাবি করা আসামি ফয়জুল্লাকে বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি যুদ্ধাপরাধ মামলার আসামি কিনা তা তদন্ত করে নেয়া হবে পরবর্তী ব্যবস্থা।
সুত্র: সময় সংবাদ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com