মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারায়নগ‌ঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি:থানায় জিডি

মাছুম মোল্লা- নারায়নগঞ্জ :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩৫ বার পঠিত

নারায়ণগঞ্জে জনৈক পীরের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় পত্রিকার সাংবাদিক ও বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জি.এম. সুমনকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছেন। এ বিষ‌য়ে বুধবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিক সুমন জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ৪৩৭।

জানা যায়, গত মঙ্গলবার নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তা পত্রিকায় ‌‘আদালতকে পীরের বৃদ্ধাঙ্গুলি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন রাত ১০টা ১৪ মিনিটে এক অজ্ঞাতনামা ব্যক্তির ০১৯০৯০২৪০১০ নম্বর থেকে তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দিয়ে ফোন রেখে দেয়। এ ঘটনায় তিনি বন্দর প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান মোবারক হোসেন কমল খাঁনসহ বন্দর প্রেসক্লাবের সব কর্মকর্তাদেরকে অবগত করে বুধবার জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে সাংবাদিক সুমন জানান, বন্দরের জনৈক পীরের বিরুদ্ধে স্থানীয় দৈনিক যুগের চিন্তা পত্রিকায় সংবাদ প্রকাশের পর একটি নম্বর থেকে আমাকে ফোন করে দেখে নেয়ার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক কুমার সাহা জানান, জি.এম. সুমন একটি জিডি করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com