বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রধানমন্ত্রীর ছ‌বি ব‌্যবহার ক‌রে প্রতারণা : গ্রেফতার ১

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৭৭ বার পঠিত

প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করাসহ নানা প্রতারণার অভিযোগে একটি চক্রের মূল হোতাকে আটক করেছে র‍্যাব।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল থেকে আটক করা হয় চক্রের মূল হোতা রুহুল আমিনকে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল প্রধানমন্ত্রী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের ছবি ব্যবহার করে www.bprimaryschool.org নামে ভুয়া একটি ওয়েবসাইট খোলেন। সেখানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ও শিক্ষক নিয়োগ দেয়ার কথা বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
র‍্যাব বলছে, প্রতারণার মাধ্যমে সাধারণের কাছে কত টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। সংস্থাটি জানায়, মূলত ২০১৩ সাল থেকে ২০১৮ পর্যন্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের প্রক্রিয়া স্থগিত রয়েছে। আটকের সময় রুহুলের কাছ থেকে ভুয়া সিলসহ জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, সিমকার্ড, মোবাইল ফোন জব্দ করেছে র‌্যাব‌। র‌্যাব বলছে এ চক্রের মূল হোতা রুহুলের সাথে আরো অনেকে জড়িত আছে। তাদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com