রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রেমের অ‌ভিনয়ে ভা‌গি‌য়ে আনা তরুনী‌দের প‌তিতাবৃ‌ত্তি‌তে বাধ‌্য : গ্রেফতার ১

চট্রগ্রাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৯ বার পঠিত

কাউকে প্রেমের অভিনয় করে, কাউকে চাকরির প্রলোভন দেখিয়ে ভাগিয়ে আনে। এরপর বিক্রি করে দেয় ঘর থেকে পালিয়ে আসা সেই মেয়েকে। বাধ্য করে পতিতাবৃত্তিতে। চট্টগ্রামে এমন একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এক নিখোঁজ তরুণীকে উদ্ধারে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) ভোরে নগরীর আগ্রাবাদে ভাড়া করা ফ্লাট বাসা থেকে দুই তরুণীকে উদ্ধার করে ডবলমুরিং থানা পুলিশ। একইসঙ্গে আটক করে সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে।  ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বেলাল (২৫) প্রেম করে ভাগিয়ে আনে এক তরুণীকে। পরে সেই তরুণীকে বিক্রি করে দেয় বেলাল নামে আরেকজনের কাছে। তারা আগ্রাবাদে ফ্ল্যাট ভাড়া নিয়ে তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করে।
তিনি আরও জানান, ‘একই কায়দায় তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারীদের এনে এখানে জিম্মি করে। একই ফ্ল্যাট থেকে আরও এক তরুণীকে উদ্ধার করা হয়। তাকে চাকরি দেওয়ার নামে এখানে আনে তারা। পুলিশ দুইজনকেই উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে হাসান নামে একজনকে গ্রেফতার করলেও পলাতক আছে মূলহোতাসহ ৩ জন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com