মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সি‌লে‌টে র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌ন: ৩ শীর্ষ সন্ত্রাসী‌ অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

‌সি‌লেট প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩৬ বার পঠিত

সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র পিস্তল ও মাদকদ্রব্যসহ শীর্ষ তিন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। রোববার (০৭ ফেব্রয়ারি) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাবের একটি দল সিলেট জেলার জৈন্তাপুর থানার দলইপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল কুদ্দুস (৩২) নামে একজনকে আটক করে। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন।

কুদ্দুস ওই গ্রামের  মো. আলকাছ মিয়ার ছেলে। আটকের সময় তার কাছ থেকে ১৬৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১৪ হাজার ৬৫০ টাকা, বড় ছোরা ১২টি, ছোট ছোরা ৫টি, পিস্তল ১টি, কার্তুজ খোসা ৫৮টি, হেলমেট ৬টি, বুলেট প্রুফ জ্যাকেট ৩১ পিস উদ্ধার করে র‌্যাব। এসব ব্যবহার করে আব্দুল কুদ্দুস সন্ত্রাসী কার্যক্রম চালাতো বলে র‌্যাব জানায়।

এদিকে, রোববার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের অপর একটি দল সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা সদরে অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবারসহ  সন্ত্রাসী নূর মিয়াকে (৪০) আটক করেছে। নূর মিয়া দক্ষিণ সুনামগঞ্জের পিঠাপই গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে।  র‌্যাবের পৃথক অভিযানে রোববার দিবাগত রাত ২টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বড়কাপন এলাকা থেকে ১টি বিদেশি পিস্তলজব্দসহ আরেক সন্ত্রাসী লিলু মিয়াকে (৪২) আটক করা হয়েছে। লিলু ছাতকের কচুরগাঁওয়ের মৃত আছির আলীর ছেলে।
আটকের পর ওই তিন আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com