বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীর উত্তরায় ৩০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৭ বার পঠিত

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ড্রাইভার আব্দুর রহমান(৩০) ও মোঃ নাজিরুল ইসলাম(২৪)। এসময় তাদের হেফাজত হতে ইয়াবা বহনে ব্যবহৃত ০১টি  ট্রাক উদ্ধার করা হয়।

গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম জানান, শনিবার (০৬ ফেব্রুয়ারি, ২০২১) ২১.৩৫ টায় উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর বেড়ীবাধস্থ কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতারকৃতরা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্রগ্রাম হতে বাস-ট্রাক যোগে এনে ঢাকা শহরের  বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।এ সংক্রান্তে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com