মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন শুরু সোমবার

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬০৩ বার পঠিত

শিক্ষার্থীসহ বাংলাদেশের ভিসার আবেদন গ্রহণ শুরু করবে দক্ষিণ কোরিয়া। সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে এই ভিসা গ্রহণ প্রক্রিয়া শুরু করা হবে।

রোববার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণের কারণে বাংলাদেশ থেকে ভিসা বন্ধ করে দিয়েছিল। তখন দক্ষিণ কোরিয়া সরকারের এ সিদ্ধান্তকে সাময়িক বলে উল্লেখ করেছিল সিউলে অবস্থিত বাংলাদেশি দূতাবাস।

এদিকে শনিবার থেকে রাজধানী সিউলের বাইরে ব্যবসায়িক কার্যক্রমের ওপর থেকে কারফিউ শিথিল করে দিয়েছে দেশটি। করোনাভাইরাস সংক্রমণ রুখতেই এই কারফিউ জারি করা হয়েছে। এতে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
অতিসংক্রামক এই ভাইরাস শনাক্তে আগ্রাসীভাবে পরীক্ষার পদক্ষেপ নিয়েছিল দক্ষিণ কোরিয়া।  সেখানে করোনা আক্রান্ত রোগীদের অধিকাংশই রাজধানী সিউলের বাসিন্দা। পাশাপাশি বন্দর নগর ইনচিওন, গেওঙ্গী প্রদেশেও কিছুসংখ্যক আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com