বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক টেনিস কাপে জাতিসংঘ দল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৫ বার পঠিত

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত প্রথম বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক টেনিস কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো জাতিসংঘ দল। আর রানার্স আপ হয়েছে সুইডেন দূতাবাস দল।

গত ৩০ জানুয়ারি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় শুরু হওয়া এ টুর্নামেন্টে ঢাকাস্থ ভুটান, সুইডেন, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকরা অংশগ্রহণ করেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন  এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে  পুরস্কার বিতরণ করেন।  এ অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং ডিপ্লোমেটিক কোরের ডিন জর্জ কোচেরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারির সময় প্রমাণিত হয়েছে সকল দেশ ও সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি করা প্রয়োজন। করোনা মহামারির কারণে এবার মাত্র ৮ টি দল অংশগ্রহণ করলেও ভবিষ্যতে অনেক দেশের কূটনীতিক অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com