মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সিলেটে খুনের এক ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার

সিলেট প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৩৮ বার পঠিত

সিলেট নগরীর হাওলদার পাড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের এক ঘণ্টার মধ্যে এ হত্যাকাণ্ডের মূল আসামি সজিবকে (১৭) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার সজিব সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আনন্দপুর গ্রামের গোপি রায়ের ছেলে।

সে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন জালালাবাদ রাগীব-রাবেয়া স্কুলের পাশে একটি বাসায় থাকত। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭টার দিকে সজিবকে দক্ষিণ সুরমা মোমিনখোলা এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ গ্রেফতার করেছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাওলদার পাড়ার মজুমদার পল্লীর ভেতর বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনের রাস্তায় রাজু দাস (২২) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হন। রাজু দাস হাওলদার পাড়া মজুমদার পল্লীর দুলাল চন্দ্র দাসের ছেলে।

নিহতের ভাই সূর্য দাস পুলিশকে জানান, মোবাইল ক্রয়-বিক্রয়ের পাওনা ২০০ টাকা নিয়ে জালালাবাদ থানাধীন দুসকী এলাকার গোপী রায়ের ছেলে সজিবের (২২) সঙ্গে ঘটনার ২ ঘণ্টা আগে নিহত রাজু দাসের ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে বিবাদী সজিবসহ অজ্ঞাত ২-৩ জন মিলে ভিকটিম রাজু দাসকে (২২) বাসা থেকে ডেকে নিয়ে জালালাবাদ থানাধীন ৮নং সিটি ওয়ার্ড এর হাওলদার পাড়ার মজুমদার পল্লীর ভিতর বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ভিকটিম গুরুতর আহত হন।
এ সময় ভিকটিমের চিৎকার শুনে তার আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজু দাস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সজিবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফুল্যা তাহের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com