বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

মা‌টিরাঙ্গা পাহা‌ড়ে শীতার্তদের মা‌ঝে কম্বল বিতরণ ক‌রে সেনাবা‌হিনী

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮৩ বার পঠিত

শীত পাহাড়ের হতদরিদ্র মানুষকে যখন অসহায় করে তুলেছে তখন কষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী বরাবরই পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা সেনা জোনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার আনোয়ারা ইসলামীয়া দাখিল মাদরাসা মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান।

এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর সবধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বিশেষ গোষ্ঠি বা মহলের প্ররোচনায় শান্তি ব্যহত করা যাবে না।এ সময় মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরিফুর দৌলা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা ও সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com