রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

তালাক দেওয়া স্ত্রীর ছোট বো‌নের স‌ঙ্গে প্রেমের সম্পর্ক: কারাগা‌রে দুলাভাই

চাঁদপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২৬৩ বার পঠিত
প্রতিকী ছ‌বি

চাঁদপুরের কচুয়ায় তালাক দেওয়া স্ত্রীর ছোটবোনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে অবশেষে শ্রীঘরে গেলেন দুলাভাই। তবে শুধু প্রেমের সম্পর্কের কারণে নয়, শ্যালিকাকে ধর্ষণের দায়ে মফিজুল ইসলাম বাবুল নামে এই ব্যক্তিকে নারী নির্যাতন মামলায় জেলে যেতে হয়েছে।

কচুয়া সাচার ফাঁড়ি পুলিশ জানিয়েছে, বছর কয়েক আগে পাশের রামদেবপুর গ্রামের এক নারীকে বিয়ে করেন মফিজুল ইসলাম বাবুল (৩০)। কিন্তু বিয়ের পর নানা কারণে বনিবনা না হওয়ায় স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।
পরে সেই স্ত্রীর ছোটবোনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বাবুল। এরমধ্যে গত কয়েকদিন আগে বাবুল শ্যালিকাকে তার রাগদৈল গ্রামে ডেকে নিয়ে এসে ধর্ষণ করে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নারী নির্যাতন বিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বুধবার( ৩ ফেব্রুয়ারি) সাচার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ার হোসেন অভিযুক্ত মফিজুল ইসলাম বাবুলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, মফিজুল ইসলাম বাবুলকে নারী নির্যাতনের মামলায় গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com