সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

টু‌ঙ্গিপাড়ায় যাওয়ার ইচ্ছা মোদীর

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬০৩ বার পঠিত

মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এলে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াও যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের মধ্যে স্বাধীনতা সড়কের উদ্বোধন করতে সেখানে যাবেন তিনি।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন মন্ত্রণালয়ে এ কথা জানান। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এটি নিয়ে কাজ চলছে।’
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানান, গত মাসে পররাষ্ট্র সচিব দিল্লি সফর করে প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে এসেছেন। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। তার সফরসূচি চূড়ান্ত করতে এখন কাজ করছে দুই দেশের কর্মকর্তারা।
আগামী ২৬ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মূল আয়োজনে ঢাকা আসার কথা রয়েছে মোদির। এ সময় তিনি মূল আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এ বৈঠকে যোগাযোগ ও জ্বালানীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।
বিশেষ করে ৭১ এর মুক্তিযুদ্ধের সময় ভারতের সাথে যোগাযোগের জন্য টুঙ্গিপাড়া দিয়ে যে সড়ক ছিলো, সেটিকে নতুন নামকরণ করা হয়েছে স্বাধীনতা সড়ক নামে। এ সড়কটি উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com