বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

উত্তরায় বার-ক্লাব-রেস্টু‌রেন্ট ও‌ হো‌টে‌লে পু‌লি‌শের তল্লা‌শি অ‌ভিযান: গ্রেফতার ৮

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৩ বার পঠিত

উত্তরায় বিভিন্ন এলাকায় মাদক বিরোধী পৃথক পৃথক অভিযানে বিয়ার ও বিদেশী মদসহ ০৮ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উইলিয়াম রোজারিও (৩৮), শাওন (২৭), ইমরান (২৫), শমির উদ্দিন (৩০), কাওছার কিবরিয়া (৫১), মোঃ রিপন (২৮), মোঃ রাজন (২৮) ও সহিদুর রহমান মিজান (২৫)।

গত ২ ফেব্রুয়ারি, ২০২১ উত্তরার তিন ও পাঁচ নম্বর সেক্টরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে  তাদের গ্রেফতার করা হয়। অভিযানটি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম -এর নেতৃত্বে পরিচালিত হয়।

এ সংক্রান্তে উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার নাগ‌রিক খবর‌কে বলেন, তিন নম্বর সেক্টরস্হ প্যারাডাইস টাওয়ারে অবস্থিত ব্যাম্বু শ্যুট চাইনিজ রেস্টুরেন্ট হতে বিয়ারের আটটি খালি বোতল, বিভিন্ন ব্র্যান্ডের মদের ৪ টি খালি বোতল উদ্ধারসহ উইলিয়াম রোজারিও, শাওন, ইমরান ও শমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ৫ নম্বর সেক্টর ১২ নম্বর রোডে অবস্থিত লিজেন্ড ক্লাব লিমিটেড বারে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্রান্ডের ৫১ বোতল বিদেশী মদসহ সাহিদুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, এছাড়া তিন নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডে অবস্থিত এয়ারোলিং আবাসিক হোটেল হতে ৬০ টি হান্টার বিয়ারের খালি বোতল এবং একটি খালি বিদেশি মদের বোতলসহ কাওছার কিবরিয়া, মোঃ রিপন ও মোঃ রাজনকে গ্রেপ্তার করা হয়।

উক্ত ক্লাব, বার, রেস্টুরেন্ট ছাড়াও উত্তরা ৯ নম্বর সেক্টরস্হ হোটেল গ্র্যান্ড প্যালেস, হানসা হোটেল, ১১ নম্বর সেক্টরস্হ হোটেল প্লাটিনাম, ১৪ নম্বর সেক্টরস্হ হবনব চাইনিজ রেস্টুরেন্ট, ১২ নম্বর সেক্টর শাহ মখ্দুম এভিনিউ রোডে অবস্থিত লাভলীন রেস্টুরেন্ট এর পঞ্চম তলায় একটি সিসা বারে অভিযান পরিচালনা করে সরঞ্জামাদি জব্দ হয়। এছাড়াও একই ভবনে অবস্থিত একটি স্পা হাউস ও সিগনেচার ক্লাবেও অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ‍তিনটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com