মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চালক‌বিহীন বাস তৈ‌রি ক‌রে বিশ্ব‌কে তাক লা‌গি‌য়ে দিল তুরস্ক

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৪৭ বার পঠিত

এবার নিজেদের তৈরি চালকবিহীন ইলেকট্রিক বাসের পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমক লাগিয়ে দিল তুরস্ক।দেশটির গণমাধ্যম ডেইলি সাবাহ জানায়, সোমবার (১ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগানের উপস্থিতিতে এ পরীক্ষা চালানো হয়। এ সময় তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারানকও উপস্থিত ছিলেন।

আতাক ইলেকট্রিক নামের বাসটিতে বিএমডব্লিউ ২২০-কেডব্লিউএইচ লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুই চার্জের মাঝামাঝি সময়ে এটি ৩০০ কিলোমিটার (১৮৬ দশমিক ৪ মাইল) পর্যন্ত রেঞ্জ অতিক্রমে সক্ষম। সরাসরি কারেন্টে চার্জ হতে সময় লাগবে তিন ঘণ্টা।

২৭ দশমিক ২ ফুট (৮ দশমিক ৩ মিটার) দৈর্ঘ্যের বাসটিতে ৫০ যাত্রী বসতে পারবেন। গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান কারসান জানিয়েছে, তারা এরই মধ্যে ব্যাপকভিত্তিক উৎপাদন শুরু করেছে।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, এসব বাস উৎপাদনকারীরা বিশ্বজুড়ে তুরস্ক এবং তুর্কি ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করবে। গত মাসেই নিজেদের তৈরি ইলেকট্রিক বাসের পরীক্ষা চালায় তুরস্কের আরেক প্রতিষ্ঠান অটোকার।

এর আগে, চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করে দেশটি। এর নির্মাতা প্রতিষ্ঠান টিটরা টেকনোলজি জানায়, চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টারটি যুদ্ধক্ষেত্রে ব্যাপক সময় উড়তে পারবে। ১৬০ কেজি ওজন বহনে সক্ষম হেলিকপ্টারটি ৮৫০ কিলোমিটার দূরত্বে যেতে পারবে।

এ হেলিকপ্টারটি ৪ হাজার ৫৭২ মিটার উচ্চতায় উড়তে সক্ষম। জরুরি ও দুর্যোগকালীন রসদ সরবরাহ এবং যোগাযোগে ব্যবহৃত হওয়া ছাড়াও এটি গোলাবারুদ সরবরাহের মতো কাজও করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com