মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চী‌নে তৈ‌রি হ‌চ্ছে নকল ভ‌্যাক‌সিন: গ্রেফতার ৮০

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫১৬ বার পঠিত

চীনে বেশ কয়েক মাস ধরেই মানুষের কাছে নকল ভ্যাকসিন বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি অসাধু চক্র। সম্প্রতি এ চক্রের ৮০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে ভুয়া ভ্যাকসিনের ব্যবসা করছিল চক্রটি। সম্প্রতি জিয়াংসু, বেইজিং ও শানডং এলাকা থেকে অন্তত ৮০ জনকে গ্রেফতার করেছে চীনা পুলিশ। অভিযুক্তরা তিন হাজার ডোজ নকল ভ্যাকসিন বানিয়েছিল।

পুলিশের বরাতে শিনহুয়া জানিয়েছে, অভিযুক্তরা ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ইনজেক্টরগুলোতে স্যালাইন ভরে করোনাভাইরাসের ভ্যাকসিন নামে বাজারজাত করত এবং সেগুলো চড়া দামে বিক্রি করে বিপুল অর্থ আয় করেছে।
চীনে বর্তমানে দু’টি প্রতিষ্ঠানের তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহৃত হচ্ছে- সিনোভ্যাক এবং সিনোফার্মের। চীনের বাইরে তুরস্কের মতো আরও কয়েকটি দেশেও চলছে এগুলোর ব্যবহার। দু’টি প্রতিষ্ঠানই দাবি করেছে, তাদের ভ্যাকসিন ৭৮ শতাংশের বেশি কার্যকর। অবশ্য ব্রাজিলে সিনোভ্যাকের শেষ ধাপের ট্রায়ালে কার্যকারিতা ৫০ দশমিক ৩৮ শতাংশ পাওয়া গেছে বলে জানা গেছে।এরপর বেশ কিছু দেশ ভ্যাকসিনটিকে বিশেষ নজরদারিতে রেখেছে, এমনকি ব্যবহার স্থগিত করেছে কেউ কেউ। তবে এখনো নিজেদের ভ্যাকসিন নিরাপদ বলেই মত দিয়েছে সিনোভ্যাক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com