বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চলন্ত ট্রেণে তরুণী‌কে ধর্ষণ‌চেষ্টা: ট্রেণের ই‌লেক্ট্রি‌শিয়ান গ্রেফতার

সি‌লেট সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৬১৬ বার পঠিত

সিলেট শাহজালালের মাজার জিয়ারত করে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে ট্রেনের ইলেক্ট্রিশিয়ান জাবেদ নামে একজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।  জাবেদের বাড়ি কিশোরগঞ্জ জেলার জঙ্গলবাড়ি গ্রামে। বাবার নাম জাহাঙ্গীর মিয়ার। শনিবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, খুলনার পাইকগাছা থেকে এই তরুণী তার দূর সম্পর্কের এক নানার সাথে সিলেট শাহ জালালের (র.) মাজার জিয়ারত করতে আসে। জিয়ারতের পর শুক্রবার (২৯ জানুয়ারি) সিলেট থেকে সুরমা মেইল ট্রেনযোগে বাড়ি ফিরছিল।
ট্রেনটি শুক্রবার রাতে সোয়া বারোটায় মৌলভীবাজার শ্রীমঙ্গল রেল স্টেশনে আসলে এ তরুণী ধর্ষণের কথা বলে চিৎকার করলে উপস্থিত ট্রেনের যাত্রীদেরও সন্দেহ হয়। পরে ট্রেনের ইলেক্ট্রিশিয়ান জাহিদকে আটক করা হয়।
এ ঘটনায় তরুণী বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় মামলা করেন। অভিযুক্ত জাহিদকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে নির্যাতিত তরুণীকে চিকিৎসার জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি খুলনা পাইকগাছা এলাকায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com