বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সড়‌কে হেল‌মেট প‌রি‌ধানকা‌রি চালক‌দের গোলাফ ফু‌লের শু‌ভেচ্ছা জানান ম‌্যা‌জি‌স্ট্রেট

এমইএস:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৮১৫ বার পঠিত

সড়কে হেলমেট পরিধানকারি মোটরবাইক চালকদেরকে  থ্যাংকস লেটার (ধন্যবাদ পত্র) ও গোলাপ ফুলের শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা প্রশাসন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) কুমিল্লা শাখা।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় নগরীর কান্দিরপাড়ের টাউনহল, পূবালী চত্ত্বর মোড়ে কুমিল্লা জেলা প্রশাসন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) কুমিল্লা শাখার যৌথ উদ্যোগে কার্যক্রম প‌রিচা‌লিত হয় ।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) কুমিল্লা শাখার সভাপতি আবরার আল দাইয়ান জানান, যারা সড়কে আইন মেনে চলে তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য জেলা প্রশাসনের সাথে আমাদের এই উদ্যোগ ।

কু‌মিল্লা জেলা প্রশাসক কার্যাল‌য়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ জানান,  যারা সড়কে হেলমেট পরিধান করে বাইক চালাচ্ছেন তারা আইন মে‌নে চল‌ছেন এবং নি‌জে‌দে‌র নিরাপত্তা বজায় রাখায়  গোলাপ ফুল আর থ্যাংকস লেটার দিয়ে আমরা ধন্যবাদ জানাচ্ছি । উৎসা‌হের মাধ‌্যমে আইন মে‌নে চল‌তে এ উ‌দ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহন করা হ‌বে ব‌লেও জানান তি‌নি। আগামী রবিবার  থেকে যারা হেলমেটবিহীন মোটরসাই‌কেল নি‌য়ে রাস্তায় বের হ‌বে তা‌দের‌কে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com