মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আসা‌মি ধর‌তে গি‌য়ে হামলার শিকার পু‌লিশ গ্রেফতার ৬

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৪৭০ বার পঠিত
বাংলা‌দেশ পু‌লিশ

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে এক পুলিশ সদস্য হামলার শিকার হয়। শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের দিঘির চালা এলাকার মিজানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩০), একই এলাকার আমিনুল হকের ছেলে তুষার (৩০), আউটপাড়া এলাকার সাফিজ উদ্দিনের ছেলে ইসরাফিল (৩০), কিশোরগঞ্জের কটিয়াদি এলাকার আব্দুল মোজামের ছেলে ফরিদ মিয়া (২৫), মোক্তার উদ্দিনের ছেলে আলা উদ্দিন (২৮) ও মাদারীপুর শিবচরের জাহাঙ্গীর হোসেনের ছেলে মিলন হোসেন (২৯)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি ভবনে আসামি ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামির স্বজনরা হামলা চালালে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় বাসন থানার উপপরিদর্শক এসআই আল আমিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় ছয়জনকে গ্রেফতার করে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, পুলিশের এসআই আবদুর রহিম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com