বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে বাসচাপায় ৭১ টি‌ভির ভি‌ডিও এ‌ডিটর গোপাল নিহত

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ৩৮৭ বার পঠিত
‌নিহত গোপা‌লের মোটরসাই‌কেল

রাজধানীর প্রগতি সরণিতে সংবাদমাধ্যমকর্মীকে চাপা দেওয়া বাসের চালককে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। তবে এখনও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযান চলছে জানিয়ে পুলিশ বলছে, খুব দ্রুত আটক করা হবে তাকে। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে কাজ শেষে বাসায় ফিরছিলেন একাত্তর টিভির ভিডিও এডিটর গোপাল সূত্রধর। রাজধানীর প্রগতি সরণির নদ্দা এলাকায় বেপরোয়া বাস ধাক্কা দেয় তার মোটরসাইকেলে। ঘটনাস্থলেই নিভে যায় একটি তাজা প্রাণের প্রদীপ।

দুর্ঘটনার পর ভিক্টর ক্ল্যাসিক নামে বাসটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক ও হেলপার। তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানায় পরিবার ও সহকর্মীরা। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘাতক বাসের চালককে গ্রেফতার করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে চালককে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, বাস চালাচ্ছিলেন যিনি তাকে চিহ্নিত করা হয়েছে। আমরা সকল তথ্য সংগ্রহ করেছি। অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলমান। এর আগে ২০১৯ সালে সুপ্রভাত পরিবহনের বাস চাপায় প্রাণ যায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরারের। আন্দোলনের মুখে সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল করা হয়। পরে রঙ ও নাম পাল্টে ভিক্টর ক্ল্যাসিক নামে রাজধানীর রাস্তায় নামে একই পরিবহনের বাসগুলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com