শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পু‌লি‌শে ক‌রোনার প্রথম ভ‌্যাক‌সিন নি‌লেন ডিএম‌পির ট্রা‌ফিক সা‌র্জেন্ট দিদারুল

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ৬২৪ বার পঠিত

বাংলাদেশ পুলিশ সদস্যদের মধ্যে প্রথম করোনার ভ্যাকসিন নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্ট মোঃ দিদারুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগে কর্মরত আছেন। বুধবার (২৭ জানুয়ারি) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ভ্যাকসিন গ্রহন করেন।

এর আগে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। ভ্যাকসিন গ্রহন বিষয়ে সার্জেন্ট মোঃ দিদারুল ইসলাম বলেন, এই ভ্যাকসিন গ্রহন করার পর তার কোন সমস্যা পরিলক্ষিত  হচ্ছে না এবং সম্পূর্ন সুস্থ্যবোধ করছেন।

জনগণের সেবক হিসাবে জনগণকে উদ্বুদ্ধ করতে চাই, যেন সবাই ভ্যাকসিন নিয়ে দেশকে করোনামুক্ত করতে সাহায্য করে। জনগণের সেবক ও তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে জনগণকে উদ্বুদ্ধ করতে এই ভ্যাকসিন নিয়েছেন বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com