সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

সৌ‌দি‌তে পা‌নির ট‌্যাংক প‌রিস্কার কর‌তে গি‌য়ে ৩ বাঙ্গালীর মৃত‌্যু

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৬০২ বার পঠিত

সৌদি আরবের তায়েফ শহরে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে তিন বাংলাদেশি মারা গেছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এমন মর্মান্তিক দুর্ঘটনার সংবাদ পেয়ে মৃতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

এর আগে (২৪ জানুয়ারি) রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তাদের মরদেহ ওই দেশের হাসপাতালে রয়েছে।নিহতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার আসগর প্রধানের ছেলে লিটন মিয়া (৩০)। তার ভাগিনা চাঁদপুরের কচুয়া পৌরসভার দক্ষিণ নলুয়া এলাকার খোকন প্রধানিয়ার ছেলে মেহেদী হাসান (৩০) ও একই এলাকার রফিকুল ইসলাম মোল্লার ছেলে ফয়সাল হোসেন (২৫)।

দুর্ঘটনায় মৃত মেহেদী হাসানের চাচাতো ভাই মাসুদ হোসেন জানান, মঙ্গলবার দিনের শুরুতে এই তিনজন পানির ট্যাংক পরিষ্কার করার সময় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।মঙ্গলবার দুপুরে বাংলাদেশে তাদের মৃত্যুর সংবাদ পৌঁছে। এরপর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এদিকে, দ্রুত সময়ের মধ্যে নিহ‌তদের মরদেহ দেশে ফিরার প্রত্যাশায় রয়েছেন স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com