মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বাইডেনের অফিসে শোভা পাচ্ছে চাঁদের পাথর

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৩৪৭ বার পঠিত

হোয়াইট হাউজে অভিষেকের পর মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে বেশ কিছু পরিবর্তন এনেছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় চন্দ্রশিলা দ্বারা সজ্জিত হয়েছে। তার ডেস্কের বাঁ পাশে এই এক টুকরো চাঁদের পাথর শোভা পাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  তার অফিসকক্ষের অন্দরসজ্জার অংশ হিসাবে মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) কাছে সেই চন্দ্রশিলা ধার নিয়েছেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ইচ্ছা আনন্দের সঙ্গেই পূরণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জনসন স্পেস সেন্টার।

নাসার ওয়েবসাইটে বলা হয়েছে, প্রেসিডেন্টের অফিসকক্ষে চন্দ্রশিলা- এটি একটি প্রতীকী অর্থ বহন করে। শুধু এটি সজ্জার অংশ নয়। এটি নতুন প্রজন্মের আবেগ ও স্বপ্নকে প্রতিনিধিত্ব করে; যা আমেরিকার বর্তমান চন্দ্র ও মঙ্গলগ্রহের অনুসন্ধানের দিকটি এগিয়ে নেবে।

বাইডেনের অফিসের চন্দ্রশিলাটির নাম ‘লুনার স্যাম্পল ৭৬০১৫,১৪৩’। চন্দ্রশিলাটি ১৯৭২ সালের অ্যাপোলে ১৭ অভিযান থেকে সংগৃহীত হয়েছে। এটির ওজন ৩৩২ গ্রাম। কিন্তু মহাকাশ সংস্থাটি বলছে, শিলাটি প্রায় ৪০০ কোটি বছরেরও বেশি পুরনো।

নাসা পরিকল্পনা করছে আগামী ২০২৪ সালের মধ্যে চাঁদে নারী অবতরণ করবে। অন্যদিকে বাইডেন আশা করছেন, সংস্থাটির প্রশাসনিক ভূমিকায় নারী নেতৃত্বও আসবে। উল্লেখ্য, নাসার প্রতিষ্ঠা ১৯৫৮ সালের পর থেকে সংস্থাটিতে পুরুষদের দখলে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com