শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীর হা‌তির‌ঝি‌লে বখা‌টে ১৬ কি‌শোর‌কে আটক ক‌রে পু‌লিশ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ১‌৪২ বার পঠিত

রাজধানীর হাতিরঝিলে বেড়াতে আসা বিনোদনপ্রেমীদের হয়রানি করার অভিযোগে ১৬ কিশোরকে আটক করে পুলিশ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রি‌লেশন্স বিভাগের দায়িত্বে থাকা এআইজি মো. সো‌হেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখা পরিচালিত ফেসবুক পেজে একজন নাগরিক জানান যে, রাজধানীর হাতিরঝিল এলাকায় অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটানোর জন্য আগত বিনোদনপ্রেমীরা কিছু কিশোর কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন।
এ তথ্য আসার পর হাতিরঝিল এলাকায় অবসর কাটাতে বা বেড়াতে আসা মানুষের নিরাপত্তা প্রদানের জন্য পুলিশের প্রয়োজনীয় আয়োজন থাকা সত্ত্বেও বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়।
হা‌তির‌ঝিল থানার তাৎক্ষ‌ণিক উদ্যোগ ও তৎপরতায় মঙ্গলবার রাতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকায় বেড়াতে আসা লোকজনকে উত্ত্যক্ত করার অভিযোগে ১৬ কিশোরকে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কোনো মামলা মুলতবি না পাওয়ায় বাবা-মার জিম্মায় দেওয়া হয় তাদের।
এদিকে হাতিরঝিলে অবসর কাটাতে আসা মানুষের বিনোদনকালীন স্বস্তিদায়ক করার লক্ষে বুধবার (২৭ জানুয়ারি) থেকে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মোবাইল প্যাট্রোল টিমও দায়িত্ব পালন করবে। এর ফলে হাতিরঝিলে বেড়াতে আসা মানুষের অবসর উদযাপন আরও নিরাপদ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com