মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লার আ‌লো‌চিত যুবলীগ ‌নেতা জিল্লু হত‌্যা মামলার আসা‌মি সাত্তার‌কে গ্রেফতার ক‌রে পি‌বিআই

এমইএস/ রিয়াজ উ‌দ্দিন:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ১০৩০ বার পঠিত

কুমিল্লা মহানগরীর  পুরাতন চৌয়ারায় আলোচিত জিল্লু হত্যা মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি  কাউন্সিলর আব্দুস সাত্তারকে ঢাকা থেকে গ্রেফতার করে পু‌লিশ ব‌্যু‌রো অব ইন‌ভে‌স্টি‌গেশন (পি‌বিআই) । মঙ্গলবার ২৬ জানুয়ারি রাজধানীর শাহবাগ এলাকা থে‌কে আবদুস সাত্তার‌কে গ্রেফতার ক‌রে মামলার তদন্তকারী কর্মকর্তা পি‌বিআই‌য়ের পু‌লিশ প‌রিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ। ঢাকা থে‌কে কাউ‌ন্সিলর আবদুস সাত্তার গ্রেফতা‌রের বিষ‌য়ে নি‌শ্চিত ক‌রেন কু‌মিল্লা পি‌বিআই‌য়ের পু‌লিশ সুপার মিজানুর রহমান।

কু‌মিল্লা পি‌বিআই কর্তৃক গ্রেফতার ‌কাউ‌ন্সিলর আবদুস সাত্তার‌।

তি‌নি ব‌লেন, কুমিল্লার আলোচিত ও চাঞ্চল‌্যকর জিল্লুর রহমান জিলানী হত্যা মামলার এজাহারভুক্ত দুই নাম্বার আসামি আব্দুস সাত্তারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়ে বিস্তা‌রিত প্রেস ব্রিফিংএ জানা‌নোর কথা ব‌লেন তি‌নি।

আবদুস সাত্তার সদর দ‌ক্ষিন উপ‌জেলার গোয়ালমথন শামবক্সী এলাকার মৃত মন্তু মিয়ার ছে‌লে। সে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং কু‌মিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

উ‌ল্লেখ‌্য গত বছ‌রের ১১ ন‌ভেম্বর সকা‌লে  স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে যুবলীগ কর্মী জিল্লুর রহমান‌কে (৪৮) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জিল্লুরের ছোট ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে হত্যার ঘটনায় জড়িত ২৪ জন‌কে আসামি করে কুমিল্লার সদর দক্ষিণ থানায়  হত‌্যা মামলা দায়ের ক‌রে । আ‌লো‌চিত হত‌্যা মামলা‌টি প্রথ‌মে থানা পু‌লিশ তদন্ত কর‌লেও পরবর্তী‌তে আদাল‌তের নি‌র্দে‌শে মামলা‌টি পি‌বিআই কু‌মিল্লা‌কে তদ‌ন্তের দা‌য়িত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com