সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নির্বাচন ক‌মিশ‌নের নতুন স‌চিব হুমায়ুন কবীর খোন্দকার

রিয়াজ উ‌দ্দিন:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৬৬০ বার পঠিত
ই‌সির নতুন স‌চিব হুমায়ন কবীর খোন্দকার ( ছ‌বি সংগৃহিত)

রাজশাহীর বর্তমান বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনের-ইসি নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একইসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. হুমায়ুন কবীরকে রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।মঙ্গলবার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ ও সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এসব আদেশ অবিলম্ব কার্যকর হবে।
জানা যায়, নির্বাচন কমিশনের বর্তমান সিনিয়র সচিব মো. আলমগীর ফেব্রুয়ারি মাসের ২ তারিখ অবসরে যাবেন। অবসরে যাওয়ার সুবিধার্থে মঙ্গলবার (২৬ জানুয়ারি) তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিনিয়র সচিব মো. আলমগীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com