রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রাম মহানগ‌রে ২৫ প্লাটুন বি‌জি‌বি মোতা‌য়েন

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৬৩০ বার পঠিত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সামনে রেখে নগরীতে ২৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে বিজিবির গাড়ি বন্দরনগরীর বিভিন্ন এলাকায় কার্যক্রম শুরু করে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশন থেকে জারি হওয়া পরিপত্র অনুযায়ী সোমবার বিকেল থেকে শহরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২২ প্লাটুন দায়িত্ব পালন করবে চসিক এলাকায়। তিন প্লাটুন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। প্রতি প্লাটুনে ১৬ জন করে বিজিবি সদস্য আছেন।
বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চসিক নির্বাচন। আচরণবিধি অনুযায়ী সোমবার মধ্যরাতের পর করা যাবে না কোনো ধরনের প্রচার-প্রচারণা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com