মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা বরুড়ায় নৈশপ্রহরী‌কে পি‌টি‌য়ে হত‌্যার অ‌ভি‌যোগ

‌রিয়াজ উ‌দ্দিন:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪৫৩ বার পঠিত

কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর বাজারে নৈশ প্রহরী আবুল হাসেম (৫০) কে নির্যাতন চা‌লি‌য়ে  হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত আবুল হাসেম নলুয়া চাদপুর গ্রামের হাসন আলীর ছেলে।

জানা গেছে, উপজেলার নলুয়া চাদপুর গ্রামের বাজারে গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টার দিকে একটি বিকট আওয়াজ হয়। আওয়াজ শুনে একই গ্রামের মফিজুর রহমানের ছেলে  রাইস মেইল ব্যবসায়ী বাবুল (৪৫) বাজারে এসে দেখে দুই নৈশ প্রহরী আবুল হাসেম ও সুরুজ মিয়া টায়ার পুরিয়ে আগুনের তাপ নিচ্ছেন। বাবুল তাদের কাছ থেকে আওয়াজের কারন জানতে চাইলে তারা জানেন না বলে উত্তর দি‌লে উভ‌য়ের ম‌ধ্যে তর্কাত‌র্কি হয়। একপর্যা‌য়ে নৈশ প্রহরী‌কে আবুল হা‌শেম‌কে মারধর ক‌রে বাবুল। নির্যাত‌নে নাইটগার্ড আবুল হা‌শেম মারা যায় ব‌লে জানান, অপর নৈশ প্রহরী সুরুজ মিয়া।

খবর পেয়ে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে হাসপাতা‌লের মর্গে পাঠায়। এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ব‌লে জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com