মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

শাহজালাল বিমানবন্দ‌রে ৭ কে‌জি স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৫৪৭ বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৬২টি বারসহ মোট ৭ কেজি ২৯০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস হাউস প্রিভেন্টিভ টিম। যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।ঢাকা কাস্টম হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে মাসকাট থেকে আসা ফ্লাইট নম্বর বিএস৩৩২-এর যাত্রী সারোয়ার উদ্দিনের কাছ থেকে ৬২টি স্বর্ণবার ও ৯৮ গ্রাম স্বর্ণের অলংকার উদ্ধার করেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা কাস্টমস হাউস কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকেন। এ তথ্যের ভিত্তিতে এদিন সকাল ১১টা মাসকাট থেকে আসা ফ্লাইট বিএস৩২২-এর যাত্রী সারোয়ার উদ্দিনের কাছে থাকা কালো রঙের ছোট একটি ব্যাগ থেকে মোট ৬২টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণের অলংকারসহ মোট ৭ কেজি ২৯০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয় যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি  টাকা।বিবৃতিতে বলা হয়, জব্দকৃত স্বর্ণ কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com