সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানী‌তে স্বর্ণ ব‌্যবসা‌য়ি প‌রিচ‌য়ে প্রতরণা: গ্রেফতার ৪

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৫৩৩ বার পঠিত

রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতরা হলো-রফিকুল ইসলাম রাফি (৪৮), সৈয়দ হাসান আলী (৪০), ইকবাল কবির (৪১) ও মোঃ নিক্সন মিয়া (৩০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন জানান, বৃহস্পতিবার (২১ জানুয়ারি, ২০২১) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃতরা একটি প্রতারক চক্র। তারা নিজেদেরকে স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা পরস্পর যোগসাজসে গত ১৭ ডিসেম্বর, ২০২০ খিলক্ষেত থানা এলাকার লা মেরিডিয়ান হোটেলের লবি থেকে এক ব্যক্তিকে স্বর্ন দেয়ার নাম করে দুইটি পে-অর্ডারে এক কোটি ৩৫ লক্ষ টাকা আত্মসাত করে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় এ সংক্রান্তে একটি মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চারজন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com