সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

গাজীপু‌রে অ‌টো রিকশার ধাক্কায় পু‌লিশ সদস‌্য নিহত

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৪১৬ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামের মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতলী-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ খন্দকার পাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ঢাকার রাজাবাগ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, রুবেল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে চেপে কালিয়াকৈর যাওয়ার পথে বাঁশতলী-কালিয়াকৈর সড়কে পৌঁছালে মোটসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে গাজীপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com