শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা চা‌ন্দিনায় অস্ত্র নি‌য়ে গ্রামবাসী‌কে ধাওয়া : অস্ত্রসহ যুবক গ্রেফতার

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৭৭৮ বার পঠিত

কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অস্ত্র উঁচিয়ে গ্রামবাসীকে ধাওয়া করে তানভীর আহমেদ ভূঁইয়া (২৮) নামে এক যুবক। এসময় এলাকাবাসী ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানালে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থে‌কে ৩টি দেশীয় অস্ত্রসহ ওই যুবককে আটক করে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টায় উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় পুলিশ তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি পাইপগান, ১টি গ্যাসগান উদ্ধার করে পুলিশ।
এদিকে, ঘটনার সময় স্থানীয়রা ১টি ককটেল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। অবিস্ফোরিত ওই ককটেলটিও সন্ত্রাসী তানভীরের বলে দাবী করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তানভীর। বৃহস্পতিবার সকালে ১৪ বছরের এক কিশোরকে মারধর করে সে। ওই ঘটনায় দুপুরে স্থানীয় গণ্যমান্য লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তানভীর ঘর থেকে অস্ত্র বের করে সকলকে ধাওয়া করে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) গিয়াস উদ্দিন বলেন, ‘তুচ্ছ ঘটনায় অস্ত্র উঁচিয়ে গ্রামের কিছু লোক জনকে ধাওয়া করায় স্থানীয়রা পুলিশের জরুরী নম্বর ৯৯৯ ফোন করে। আমরা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই এবং তানভীর নামে ওই যুবককে আটক করি। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘরের মেঝেতে মাটি খুড়ে লুকিয়ে রাখা ২টি পাইপগান ও ১টি গ্যাসগান উদ্ধার করি। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে তিতাস থানায়ও অস্ত্র আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com