মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে বৃদ্ধাকে নির্যাতনকারী গৃহকর্মী রেখা স্বামীসহ গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৮৪৩ বার পঠিত

রাজধানীর মালিবাগে গৃহকর্মী কর্তৃক বৃদ্ধাকে নির্যাতন ক‌রে লুট ক‌রে নেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেফতার গৃহকর্মী রেখা আকতার ও তার স্বামী এরশাদ মিয়ার হেফাজত থেকে লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করে পু‌লিশ। বৃহস্পতিবার (২১ জানুয়ারী ২০২১) ভোর ০৫.০০ টায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার কাশিপুরের চিকন মাটিয়া মধ্যপাড়ায় অভিযান চালিয়ে গৃহকর্মী রেখা আকতারকে গ্রেফতার ও গৃহকর্মীর স্বামী এরশাদকে রাজধানীর উত্তর বাসাবো এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

 

 

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বৃহ:প‌তিবার ২১ জানুয়া‌রি বি‌কে‌লে বিস্তারিত জানান মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ওয়ালিদ হোসেন।

তিনি বলেন, মামলার অভিযোগকারী গত ১৭ জানুয়ারি, ২০২১ রাজধানীর মালিবাগের  নিজ বাসায় তার বোন, বৃদ্ধ মা (ভিকটিম) ও গৃহকর্মী রেখা আকতারকে রেখে ব্যক্তিগত কাজে বরিশাল যায়। বাসায় রেখে যাওয়া অভিযোগকারীর বোন গত ১৮ জানুয়ারি, সকাল ০৯.৩০ টায় ব্যাংকিং কাজে বাসার বাইরে যায়। এই সুযোগে গৃহকর্মী রেখা আকতার ভিকটিমকে একা পেয়ে তাকে লোহার রড দিয়ে বেদম মারপিট করে গুরুতর জখম করে। এরপর গ্রেফতারকৃত গৃহকর্মী রেখা আকতার বাসা হতে নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশনসহ আনুমানিক ২১ লক্ষ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। যাওয়ার সময় ভিকটিমকে ঘরের মধ্যে তালা বদ্ধ করে রেখে যায়। এ ঘটনায় শাহজাহানপুর থানায় মামলা রুজু হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত গৃহকর্মী রেখা আকতার দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ভিকটিমের বাসায় গৃহ-পরিচারিকা হিসেবে কাজ করে আসছিল। সম্প্রতি এই গৃহকর্মীর স্বামী এরশাদ দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ের পর টাকার জন্য সে গৃহকর্মী রেখা আকতারকে চাপ প্রয়োগ করে। গ্রেফতারকৃত এরশাদের প্ররোচনায় প্রলুব্ধ হয়ে গৃহকর্মী রেখা আকতার ভিকটিমকে মারধর করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com