সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৫ম ধা‌পের পৌরসভা নির্বাচ‌নের তফ‌সিল ঘোষনা

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৫২৫ বার পঠিত

পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি ৩১টিতে পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

সভা শেষে সচিব জানান, আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়ন, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহাররের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ১২ তারিখ। এ সময় সচিব আরও জানান, এবার নির্বাচনের দিন কোনো ছুটি ঘোষণা হবে না। ভোটের প্রতি মানুষের আস্থা বেড়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিত ভালো। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণে সেটাই প্রমাণ করছে।
চতুর্থ ধাপে ৫৬টিতে পৌরসভায় ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। গত ৩ জানুয়ারি ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।
এর আগে, এর আগে প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। সম্প্রতি দ্বিতীয় দফায় ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১৬ জানুয়ারি। এ নির্বাচনে ৬০টির মধ্যে ২৮টি পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হয়। বাকি পৌরসভাগুলো ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
দেশে মোট ৩২৯টি পৌরসভা রয়েছে। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com