মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

উত্তরায় অপহৃত ব‌্যবসা‌য়ি‌কে উদ্ধার ক‌রে পু‌লিশ : গ্রেফতার ২

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৫৫৬ বার পঠিত
রাজধানীর উত্তরা থেকে অপহৃত ব্যবসায়ী মিহির ‍রায়কে উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।তিনি বলেন, ফাস্ট ফুড ব্যবসায়ী মিহিরকে ১৩ জানুয়ারি উত্তরা থেকে অপহরণ করা হয়। তাকে ৭ দিন আটকে রাখা হয় অজ্ঞাত স্থানে। তার স্ত্রীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ১০ লাখ টাকায় রফাদফা হয়। বিকাশের মাধ্যমে তার স্ত্রী অপহরণকারীদের ২ লাখ ৯১ হাজার টাকা দেন। ঘটনায় জড়িত চক্রের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ চক্রে আরো কয়েকজন রয়েছে বলে জানিয়েছে ডিবি। তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com