বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীর ডেমরায় ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৫৩৮ বার পঠিত

রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ ফারুক হোসেন (৩৩), মোঃ ইউনুছ আলী (৩৪), মোঃ তারেক (৩২), মোঃ ইউসুফ মোল্লা (২৪), মোঃ কালাম (৩০) ও মোঃ আলী আজম (৪৪)।  ১৭ জানুয়ারি, ২০২১ (রবিবার) রাত ৮.২৫ টায় ডেমরা চৌরাস্তা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরে‌ফিন নাগ‌রিক খবর‌কে জানান, গোয়েন্দা পুলিশ সংবাদ পায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকারযোগে কক্সবাজার হতে মাদকদ্রব্য নিয়ে ঢাকায় আসছে। প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে গোয়েন্দা টিম ডেমরা চৌরাস্তা এলাকায় প্রাইভেটকারটি আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com