সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানীর হা‌তির‌ঝি‌লে ১০ হাজার পিস ইয়াবাসহ মোটরসাই‌কেল আ‌রোহী গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৩৭৩ বার পঠিত

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ ইরফানুল হক ওরফে ইরফান (২৮)। শনিবার (১৬ জানুয়ারি, ২০২১) বিকাল ৪.৩৫ টায় হাতিরঝিলের দিলু রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস নাগ‌রিক খবর‌কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানার দিলু রোড এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়। তার বহনকৃত মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্স তল্লাশী করে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃত ইরফান কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসে।এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com