মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ডিএম‌পির গো‌য়েন্দা টিমের অ‌ভিযান : অ‌ভিনব কায়দায় ইয়াবা পাচার গ্রেফতার ১

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৪৮৫ বার পঠিত

রাজধানীর রমনা থেকে ট্রাকের ড্রাইভিং সিটের পিছনে অভিনব কায়দায় মবিলের বোতলের ভিতরে লুকানো ১০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।গ্রেফতারকৃতের নাম- আব্দুল হাবিব (৪০)। এ সময়  মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম নাগ‌রিক খবর‌কে জানান, শনিবার (১০ জানুয়ারি, ২০২১) রাত ৯:৩৫ টায় রমনা পার্কের উত্তর পাশে রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তি‌নি ব‌লেন গ্রেফতারকৃত আব্দুল হাবিব পেশায় একজন গাড়ি চালক। তিনি কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বাস ও ট্রাক যোগে ঢাকায় নিয়ে আসতো। এরপর কারওয়ান বাজারসহ ঢাকা শহরের  বিভিন্ন এলাকায় বিক্রি করতো।এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com