সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে স্বামীর সহায়তায় স্ত্রী‌কে সংঘবদ্ধ ধর্ষণ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৭১৯ বার পঠিত

রাজধানীর খিলগাঁওয়ে স্বামীর সহায়তায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ ৬ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।

মামলার এজাহারে বলা হয়, স্বামী আইয়ুব আলীর সঙ্গে দীর্ঘদিন ধরেই সাংসারিক বিরোধসহ মামলা চলছিল ভুক্তভোগী নারীর। গত ১২ জানুয়ারি মামলাসহ বিরোধ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য এক বন্ধুর মাধ্যমে রাজধানীর উত্তর গোড়ানে ভুক্তভোগী নারীকে এক বাসায় ডাকেন তার স্বামী। আলোচনা মনমতো না হওয়ায় ওই নারী চলে আসতে চাইলে স্বামীর সহায়তায় তাকে মেরে ফেলার হুমকি দিয়ে রুমের ভেতর আটকে রাখে। একপর্যায়ে ধর্ষণ করে স্বামীর ৫ বন্ধু। এ ঘটনায় স্বামীসহ ৬ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পুলিশ বলছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর তদন্ত চলছে।
ডিএমপির খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার জুলফিকার আলী বলেন, স্বামীসহ আরো ৫ জনকে আসামি করা হয়েছে। আমরা ভুক্তভোগীর অভিযোগটা গুরুত্ব দিয়ে দেখছি। তার অভিযোগটাই প্রাধান্য দিয়ে তদন্ত করা হচ্ছে ।অভিযোগ তদন্তে বাড়ির মালিকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com