বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীর রমনা থে‌কে ২৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৫৭১ বার পঠিত

রাজধানীর রমনা থানা এলাকা থেকে ২৬ হাজার পিস ইয়াবাসহ একজন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- আব্দুল কাদের ওরফে শাহিন (৪৯)। ১৫ জানুয়ারি, ২০২১ (শুক্রবার) সন্ধ্যা ৭.৩০ টায় রমনা থানার নিউ ইস্কাটন এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা লালবাগ জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফীন নাগ‌রিক খবর‌কে জানান, গোয়েন্দা পুলিশ সংবাদ পায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী মিনিবাসযোগে কক্সবাজার হতে মাদকদ্রব্য নিয়ে ঢাকায় আসছে। প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে গোয়েন্দা লালবাগ জোনাল টিম রমনা থানার নিউ ইস্কাটন এলাকায় মিনিবাসটি আটক করে। এ সময়  দৌড়ে পালানোর চেষ্টাকালে শাহীনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীনের পিঠে ঝুলানো একটি ব্যাগ থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত মিনিবাস সার্চ করে আরো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত শাহীন কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে  ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com