বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ডিএম‌পি‌”র এ‌ডি‌সি পদমর্যাদার ২ জনসহ ৩ সহকা‌রি পু‌লিশ ক‌মিশনা‌রের পদায়ন

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৫৭৭ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্রসিকিউশন বিভাগ ও প্লানিং, রিসার্চ এন্ড হিউম্যান রিসোর্চ ডেভেলপমেন্ট বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার লায়লা ফেরদৌসীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারি পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগের সহকারি পুলিশ কমিশনার মহিউদ্দীন আহমেদকে সহকারী পুলিশ কমিশনার ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের সহকারি পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকারকে সহকারি পুলিশ কমিশনার গোয়েন্দা-গুলশান বিভাগ ও পিওএম-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা-মিরপুর বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি, ২০২১) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম-বার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com