মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বাই‌ডে‌নের আ‌র্থিক পরামর্শদাতা কা‌শ্মি‌রের নারী সা‌মিরা

নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৪৪৫ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের টিমে স্থান পেলেন ভারতীয় বংশোদ্ভূত আরেক নারী। জন্মসূত্রে কাশ্মিরি সামিরা ফাজিলিকে নবগঠিত ‘ন্যাশনাল ইকনমিক কাউন্সিল’ (এনইসি)-এ ঠাঁই দিয়েছেন বাইডেনের।

করোনা অতিমারির আঘাতে ধ্বস্ত আমেরিকার অর্থনীতির পুনরুজ্জীবনের দিশানির্দেশ সন্ধান করবে এনইসি। সংস্থার ডেপুটি ডিরেক্টরের গুরুদায়িত্ব থাকবে কাশ্মিরি কন্যার কাঁধে।

ফাজিলি এর আগে ফেডেরাল রিজার্ভ ব্যাংক অফ আটলান্টার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিভাগের ডিরেক্টর পদে ছিলেন।

বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন হোয়াইট হাউসে আর্থিক নীতিনির্ধারক পরিষদের পরামর্শদাতা হিসেবে তিনি কাজ করেছেন। ওই সময় এনইসি এবং ট্রেজারি বিভাগের সিনিয়র অ্যাডভাইসর পদেও কাজ করেছেন তিন সন্তানের জননী ফাজিলি।

তার জন্ম নিউ ইয়র্কের উইলিয়ামসভিলে। হার্ভার্ড কলেজ ও ইয়েল ল’স্কুলের প্রাক্তনী ফাজিলির কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষক হিসেবে। ইয়েল ল’স্কুলেই। ছোট ব্যবসা, ক্ষুদ্র ঋণ,

আবাসন ঋণ ও গ্রাহক সম্পর্কিত বিষয়ের বিশেষজ্ঞ কাশ্মিরি বংশোদ্ভূত আমেরিকার আন্তর্জাতিকবিষয়ক আন্ডার সেক্রেটারির দফতরের নীতিনির্ধারক দলে কাজ করেছেন।

বৃহস্পতিবার আমেরিকার ‘প্রেসিডেন্ট ইলেক্ট’-এর টিমে ঠাঁই পাওয়ার পরে ফাজিলি হলেন ওই তালিকার দ্বিতীয় কাশ্মির বংশোদ্ভূত নারী। এর আগে বাইডেন হোয়াইট হাউসের ডিজিট্যাল স্ট্র্যাটেজি টিম-এর সদস্য হিসেবে মনোনীত করেছেন আয়েশা শাহকে।

প্রেসিডেন্ট ভোটে বাইডেনের ‘রানিং মেট’ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস প্রথম নারী হিসেবে আমেরিকায় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com