মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া অডিও ক্লিপ ছড়িয়ে দেয়ার অভিযোগ: গ্রেফতার ২

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৪৮৫ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া অডিও ক্লিপ তৈরি করে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।গ্রেফতারকৃতরা হলো- মোঃ আসলাম নাজির ওরফে আসলামুল হক আসলাম (৩৮) ও মোঃ রাজিবুল ইসলাম রিয়াজ (৩৩)। এ সময় তাদের হেফাজত হতে একটি কম্পিউটার ও দুইটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ জানুয়ারি, ২০২১) রাত ১০.৪৫ টায় রাজধানীর মুগদা থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে  গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

প্রসঙ্গত, ভিকটিমের (অভিযোগকারী) ফেসবুক আইডি লিংক https://m.facebook.com/story. ph?story-fbid=1029152194258303&id=100014905967340&sfnsn=mo হতে ফেইক অডিও কল তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের নামে মিথ্যা অপবাদ প্রচার করে। যার ফলে ভিকটিম সামাজিক, মানসিক, ব্যবসায়িক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে গত ৯ জানুয়ারি ডিএমপির পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়।  গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম মামলাটি তদন্ত করে।

গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের সনাক্ত করে মুগদা থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সংক্রান্তে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা পারস্পারিক যোগসাজসে অভিযোগকারীকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভূয়া অডিও ক্লিপটি তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ তাদের নিজস্ব ওয়েব পোর্টালে প্রচার করে ।গ্রেফতারকৃতদের আজ (বুধবার) পল্টন থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com