সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

অ‌তি‌রিক্ত ডিআই‌জি প‌দে প‌দোন্ন‌তি পে‌লেন ১৯ পু‌লিশ কর্মকর্তা

এমইএস:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ১৫৭৩ বার পঠিত

অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন কর্মকর্তা। বুধবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- নৌ পুলিশের এসপি মো. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের এসপি মো. বরকতুল্লাহ খান ও নজরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের ডিসি সারোয়ার মোর্শেদ শামীম, মো. ওয়ালিদ হোসেন ও মো. জামিল হাসান, বরিশাল মহানগর পুলিশের ডিসি আবু রায়হান মুহাম্মদ সালেহ, সিআইডির এসপি মো. শামসুল আলম, পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকী ও মো. মাসুদুর রহমান, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের এসপি সানা শামীনুর রহমান, এপিবিএন-এর মো. আতিকুর রহমান, চাঁদপুরের এসপি মো. মাহবুবুর রহমান, এসবির এসপি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. গিয়াস উদ্দিন আহমেদ, পিবিআই’র এসপি মিয়া মাসুদ করিম, আরআরএফ রংপুরের কমান্ডেন্ট মো. মেহেদুল করিম, চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসপি নওরোজ হাসান তালুকদার ও রংপুর রেঞ্জের এসপি মোহাম্মদ এনামুল হক।

এছাড়া অ‌তি‌রিক্ত ডিআইজি হি‌সে‌বে প‌দোন্ন‌তি পাওয়া ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ম‌তি‌ঝিল জো‌নের ডি‌সি মো: জা‌মিল হাসান বি‌পিএম,পি‌পিএমকে ফু‌ল দি‌য়ে শুভেচ্ছা জানান ঢাকা মে‌ট্রোপ‌লিট‌নে কর্মরত এসআই স‌হিদুল ইসলাম পি‌পিএম।

১৩ জানুয়ারি, ২০২১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৯ পু‌লিশ কর্মকর্তা‌কে অ‌তি: ডিআই‌জি হি‌সে‌বে এই পদোন্নতি দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com