বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গর্ভ‌নি‌রোধক ওষুধ খাই‌য়ে ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গে তুর‌স্কের ধর্মগুরু আদনান‌কে ১০৭৫ বছর সাজা

নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৭৬৯ বার পঠিত

আদালতের সামনে বড়াই করে মুসলিম ধর্মগুরু আদনান ওকতার বলেছিলেন, ‘‘আমার এক হাজার বান্ধবী আছে’’। কিন্তু তার কথা শেষ পর্যন্ত শুনতে রাজি হয়নি আদালত। যৌন নির্যাতন-সহ মহিলাদের উপর অত্যাচারের একাধিক অভিযোগে ৬৪ বছরের জনপ্রিয় ধর্মগুরু ওকতারকে ১০৭৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
একটি বিশেষ গোষ্ঠীর প্রধান ওকতারের সংগঠনকে অনেকদিন আগেই অপরাধীদের গোষ্ঠী বলে চিহ্নিত করেছিল তুরস্কের প্রশাসন। ২০১৮ সালে এই সংগঠনের প্রধান ওকতার ও বেশ কয়েকজন অন্য প্রধানদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, ওকতারের প্রতিক্রিয়াশীল ভাবনায় মহিলারা ‘পোষ্য’ বলে বিবেচিত হত। টিভিতে যখন তাকে একা দেখা যেত না, তিনি সর্বত্র মহিলা পরিবেষ্টিত হয়ে থাকতেন। ধর্মগুরু দাবি করতেন, ‘‘তাঁর জীবনে প্রেম বিলিয়ে চলাই লক্ষ্য। অশেষ প্রণয় তার হৃদয়ে আছে।
এমনতর সংগঠন ও সংগঠনের প্রধানকে আজ থেকে দু’বছর আগে গ্রেফতার করে পুলিশ। তারপর ২৩৬ জন সন্দেহভাজনকে মামলায় যুক্ত করা হয়, যাদের মধ্যে ৭৮ জনকে গ্রেফতার করে পুলিশ। ১৯৯০ সাল থেকে একাধিক যৌন কেচ্ছায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে ওকতারকে। কিন্ত ২০১১ সাল থেকে একাধিক মামলা জমতে থাকে তার নামে। এক মহিলা জানান ধর্ম প্রচারের নামে নৃশংস যৌন অত্যাচার করেন ওকতার। পুলিশ পরে ওকতারের বাড়ি তল্লাশি করে ৬৯ হাজার গর্ভ নিরোধক পায়। যেগুলি জোর করে তার মহিলা অনুগামীদের খেতে বাধ্য করতে ধর্মগুরু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com