বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লা মে‌ডি‌কেল‌ে করোনার সব রিপোর্ট পজিটিভ আসায় পরীক্ষা স্থগিত

আর. সাইফ
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৫৬৯ বার পঠিত

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ল্যাবে কোভিড-১৯ পরীক্ষার সকল রিপোর্ট‌ে পজিটিভ ফলাফল আসায় সাময়িকভাবে বন্ধ রাখা হয় করোনা পরীক্ষা। সোমবার সারাদিন ওই ল্যাবের পিসিআর পদ্ধতিতে করোনা শনাক্ত কার্যক্রম বন্ধরোখা হয়।

কুমেক সূত্র জানায়, ২৯ এপ্রিল থেকে কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর পদ্ধতিতে করোনা ভাইরাসের পরীক্ষা কার্যক্রম শুরু হয়। এতে প্রতিদিন একটি মেশিনে দুই পালায় ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু মেশিন ভাইরাস আক্রান্ত হয়ে ডিসেম্বরে ওই ল্যাবে এক সপ্তাহ বন্ধ ছিল পরীক্ষা।

কুমেকের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ জানান, করোনা পরীক্ষার টিউবে সমস্যা আছে বলে ধারণা করা হচ্ছে, সেটির পরিবর্তন করছি। এছাড়াও পুরো ল্যাব পরিষ্কর করার জন্য সোমবার পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) থেকে পরীক্ষা শুরু হতে পারে। জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, রোববার (১০ জানুয়ারি) রাতে জানানো হয় ল্যাবে সব নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসছে। এজন্য সকাল থেকে পরীক্ষা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

অপর‌দি‌কে বিদেশগামীদের ক‌রোনার নমুনা সংগ্রহ করা অব্যাহত র‌য়ে‌ছে। বি‌দেশগামী‌দের নমুনা নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার জন্য পাঠা‌নো হ‌চ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com