মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীর উত্তরায় ১০ হাজার পিস ইয়াবা ও মাই‌ক্রোবাসসহ গ্রেফতার ২

‌প্রেস নিউজ:‌ডিএম‌পি
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৪০৩ বার পঠিত

রাজধানীর উত্তরায় বিশেষ অভিযান পরিচালনা করে মাইক্রোবাসসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন – মোঃ আলী হোসেন ওরফে রনি (৩১) ও মোঃ আবুল কাশেম (৩৪)। এ সময় তাদের নিকট হতে ১০০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এর পরিবহনের কাজে ব্যবহৃত একটি হাইচ মাইক্রোবাস উদ্ধারমূলে জব্দ করা হয়।গত ১১ জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬.০৫ টায় রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া উত্তরা জোনাল টিমের অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু ডিএমপি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার ৬ নং সেক্টরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আটককৃত মাইক্রোবাস তল্লাসী করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।এ সংক্রান্তে রাজধানীর উত্তরা পূর্ব থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com