সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঢাকায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে অস্ত্রসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৩৫৯ বার পঠিত

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে র‌্যাবের বিশেষ এ‌কটি টিম অভিযান চা‌লি‌য়ে ২ টি ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের পাঁচ সদস্য‌কে গ্রেফতার ক‌রে। সোমবার (১১ জানুয়ারি) রাতে  র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকা থে‌কে তাদেরকে গ্রেফতার করে। এসময় আটকৃতদের কাছ থেকে ৩ রাউন্ড এ্যামুনিশন, ৪টি চাকু, ৫টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে যানবাহন থামিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করত বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com