বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পু‌ত্রকে বাচাঁ‌তে গি‌য়ে ট্রেনে কাটা প‌ড়ে পিতা পু‌ত্রের মর্মা‌ন্তিক মৃত‌্যু

নাঙ্গল‌কোর্ট/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪৯৪ বার পঠিত
প্রতিকী ছ‌বি

কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর এলাকায় পুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) বিকাল সৌয়া ৫ টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৭০৩ নং মহানগর গোধুলি ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন বান্নাঘর গ্রামের মাহবুবুল হক (৫০) ও তার শিশু পুত্র জিসান (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার বান্নাঘর গ্রামের মৃত দলিলুর রহমানের পুত্র মাহবুবুল হক তার শিশু পুত্রকে নিয়ে রেললাইনের পাশে একটি দোকানে যান। মাহবুবুল হক তার ছেলের জন্য চিপস ক্রয় করার সময় তার শিশু পুত্র জিসান রেললাইনে উঠে যায়। এসময় ঢাকাগামী গোধুলি ট্রেন আসতে দেখে ছেলেকে বাঁচাতে পিতা এগিয়ে গেলে ট্রেনে কাটা পড়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়। নাঙ্গলকোট রেল স্টেশান মাস্টার রফিকুল হায়দার চৌধুরী বলেন, ঢাকাগামী ৭০৩ নং মহানগর গোধুলি ট্রেনে লাকসাম উপজেলার নাওটি স্টেশান এলাকার বান্নাঘর গ্রামে দু’জনের মৃত্যুর ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com